সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৭
শিরোনাম :
বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত

মেহেন্দীগঞ্জে সেইন্ট বাংলাদেশের উদ্যোগে গবাদিপশু পালন কর্মসূচী বাস্তবায়নে অবহিতকরন সভা

ডেক্স রিপোর্ট: বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচরে বেসরকারী উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল পালন কর্মসূচী বাস্তবায়ন উপলক্ষে গত মঙ্গলবার এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন,ভাষানচর বিদ্যানন্দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: আকতার হোসেন, সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেইন্ট বাংলাদেশের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো: তরিকুল ইসলাম,সভাপতিত্ব করেন হোসেনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মান্নান হাওলাদার।সভা পরিচালনা করেন,নুসরাত জাহান ও ইসতিয়াক মাহমুদ। সভায় বক্তারা বলেন, হতদরিদ্র মানুষের মাঝে এমন মহতি কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব।এর মাধ্যমে অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন করে বেকারত্বের অভিষাপ থেকে মুক্ত করা যাবে।বক্তারা সেইন্ট বাংলাদেশের  এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন।