শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৫৫
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৫০০গ্রাম গাঁজাসহ যুবক আটক

ডেক্সরিপোর্ট:বরিশালে যাত্রীবাহী লঞ্চ থেকে রাব্বী গাজী (২২) নামে এক যুবককে ৫০০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে নৌ-থানা পুলিশ। শুক্রবার ভোরে টার্মিনালে নোঙররত ঝালকাঠিগামী পুবালী ৭ লঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাব্বি বরিশাল বন্দর থানার চারকাউয়া ইউনিয়নের বরইতলায় গ্রামের বাসিন্দা।

বরিশাল নৌ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লঞ্চ থেকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। কিন্তু রাব্বিকে জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে সে বাকপ্রতিবন্ধী। এই কারণে পুলিশ ধারনা করছে- মাদক বিক্রেতারা যুবককে ব্যবহার করে গাঁজা পাচারের সুযোগ নিতে চাইছিল।

এ ঘটনায় গ্রেপ্তার রাব্বিকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।’