শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:১০
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

নড়াইলে প্রায় ৪কোটি টাকার সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ কবিরুল হক মুক্তি

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি: প্রায় ৪কোটি টাকায় ব্যয়ে একটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নড়াইলের চাচুড়ী ইউনিয়ন পরিষদ চত্ত¡রে সকাল ১১টায় অনুষ্ঠিত ওই নির্মাণ কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ১আসনের এমপি মো. কবিরুল হক মুক্তি।

সকালে নড়াইলের চাচুড়ী ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডির নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমদ্দার, নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কুষ্ণপদ ঘোষ, নড়াইলের কাালিয়া উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির, নড়াইলের পুরুলিয়া ইউপির চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি,বাবরা নড়াইলের হাচলা ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুল, নড়াইলের পাঁচগ্রাম ইউপির চেয়ারম্যান জহুরুল হক মোল্যা, সকালে নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান গোলাম মোস্তফা মোল্যা প্রমূখ।

নড়াইলের কাালিয়া উপজেলা উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছে, নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউপি কার্যালয় থেকে দাদনতলা পর্যন্ত নির্মাণাধীন ৫ হাজার ১শ’ মিটার ওই সড়কের নির্মাণে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৬৪ হাজার ২শ’৭৩ টাকা।