রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:০৪
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বরিশাল একটা পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠছে: মেয়র সাদিক

ডেক্সরিপোর্ট:বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন,আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বরিশাল নগরী একটা পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠছে। যারা দিনরাত পরিশ্রম করে বরিশাল নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখেন তারা এক একজন সাদিক আবদুল্লাহ। তাদেরকে কেউ অন্যায়ভাবে লাঞ্চিত করতে পারবেনা, হেয় প্রতিপন্ন করতে পারবেনা।

শনিবার বিকেলে বরিশাল ক্লাবে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সাথে মতবিনিময়কালে মেয়র একথা বলেন।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র সাদিক আবদুল্লাহ আরো বলেন, আমার কাছে আপনাদের কোন দাবি করতে হবেনা। আমি আপনাদের প্রয়োজন অনুধাবন করি। তাই দায়িত্ব গ্রহনের পরপরই আমি পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বৃদ্ধি করেছি। আমাদের আয় সীমিত হলেও অনিয়মিত সকল কর্মচারীদের জন্য উৎসব বোনাসের ব্যবস্থা চালু করেছি। আমি বিসিসির সকল কর্মকর্তা-কর্মচারীদের সুখে দুখে পাশে আছি। দূর্নীতির কারনে সেবক কলোনীর নির্মান কাজ বন্ধ থাকলেও আমি উদ্যোগী হয়ে পুনরায় এর কাজ শুরু করেছি। সুন্দর নগরী গড়তে বিসিসির সকল কর্মকর্তা-কর্মচারীর সহায়তা কামনা করে তিনি বলেন, জনগনের দেয়া টাকায় বিসিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন বোনাসসহ অন্যান্য কার্য সম্পাদন করা হয়।

তাই জনগনের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করতে হবে। মেয়র সাদিক আবদুল্লাহ তার বক্তব্যে আরো বলেন, আমি নগর ভবন থেকে ব্যক্তিগত কোন সুবিধা নেইনা। আমি জানি অনিয়মিত কর্মচারীরা যা বেতন পায় তা খুবই সামান্য। আমি চেষ্ঠা করছি কিভাবে বেতন বাড়ানো যায়।

মেয়র পরিচ্ছন্নতা কর্মীদের বলেন, এই নগরী পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের হাতে। আমি আগামীর সুন্দর ও পরিচ্ছন্ন বরিশাল নগরী গড়তে আপনাদের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছি। আপনারা সকলে মিলে আমাকে সহায়তা করুন। আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো। পরিচ্ছন্নতা বিভাগের সুপারভাইজারদের কাজে আরো বেশী মনোনিবেশ করার আহবান জানিয়ে মেয়র বলেন কাজের ক্ষেত্রে কারো অবহেলা বরদাশত করা হবেনা।

এর আগে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দিনমজুর আবুলের হাতে একটি হুইল চেয়ার তুলে দেন।