রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ছিটমহলে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: বাঁচার মত বাঁচতে চাই, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান চাই’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়াছড়ার শিক্ষিত বেকারদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় দাসিয়াছড়ার কালিরহাট বাজারের দীপক সেনগুপ্ত সড়কে দুই শতাধিক শিক্ষিত বেকাররা কর্মসংস্থানের দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনের বক্তব্য রাখেন, আয়োজক কমিটির মুখপাত্র জাকির হোসেন সরকার এবং সহ-সভাপতি হুমায়ুন কবির, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ হারুন, তানিয়া আক্তার, এমিনি আক্তার, কল্পনা আক্তার, মোস্তাফিজুর রহমান, তাজুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ৩৭৬ জন শিক্ষিত বেকার-যুবক কর্মহীন হয়ে জীবন যাপন করছেন। এসব শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য দাবি জানান বক্তারা।