মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৪৮
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বরিশালে মেয়াদহীন ওষুধ মজুদ রাখার দায়ে দুইজনকে ৭ দিনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক:বরিশালে মোবাইল কোর্ট অভিযানে দুইজনকে ৭ দিনের কারাদন্ডদেয়া হয়েছে।

সোমবার  ৯ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়। নগরীর লঞ্চঘাট এলাকার শিরিন মেডিকেল হলে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট।

এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রুম্পা ঘোষের নেতৃত্বে ও র‌্যাব-৮ এর সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনীষা আহমেদ। অভিযানে মেয়াদহীন ওষুধ মজুদ রাখার দায়ে। ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক। দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন শিরিন মেডিকেলের স্বত্বাধিকারী শিরিন খানম এবং তার সহযোগী দেবাশীষ চক্রবর্তী।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ তিনি বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।