মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৪৬
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃসাতক্ষীরায় জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ১ জনসহ ২৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় পুলিশ ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
সোমবার (৯ সেপ্টেম্বের) সন্ধ্যা থেকে মঙ্গরবার (১০ সেপ্টেম্বের) সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ৩ জন, তালা থানা থেকে ১ জন, কালিগঞ্জ থানা থেকে ১ জন, শ্যামনগর থানা থেকে ১ জন, আশাশুনি থানা থেকে ৬ জন, দেবহাটা থানা থেকে ২ জনসহ ২৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও কলারোয়া থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১ টি মাদকের মামলা হয়েছে।