সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:১২
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

মাদারীপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলার আসামি র‌্যাব-৮ এর অভিযানে গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট:মাদারীপুরে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত আসামি রনি মজুমদার (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মাদারীপুর জেলার মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে র‌্যাব-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সাংবাদিকেদের জানান র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার (সিইও) আতিকা ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রীকে আইসক্রীম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মৃত মান্নান মোল্লার একতলা ভবনের ছাদে নেয় যায়। সেখানে স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষন করে রনি মজুমদার। এ সময় স্কুল ছাত্রী ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ধর্ষক রনি পালিয়ে যায়।

এ ঘটনায় স্কুল ছাত্রীর পরিবার বাদি হয়ে মাদারীপুর জেলার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। পাশাপাশি মামলার বাদি র‌্যাবের সহায়তা কামনা করলে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল মাদারীপুর ডাসপার থানা এলাকায় মেদাকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত রনি মজুমদারকে আটক করে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর সিও আরও জানান, গ্রেপ্তারকৃত রনি মজুমদার শিশু ধর্ষণের সাথে জড়িত থাকার কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছেন। পাশাপাশি আটক রনি মজুমদারকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।