বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:২২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ আটক ২

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মরণ নেশা টেবলেট ইয়াবাসহ ২ জন আটক হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র তালেব আলি (৩২) ও পাথরডুবী ইউনিয়নের ইউছুব ব্যাপারীর বাজার এলাকার মৃত জয়েন উদ্দিন এর পুত্র মাইদুল ইসলাম (৩৩)।

জানাগেছে, ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভীত্তিতে ভূরুঙ্গামারী থানার এস আই জালাল এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকা থেকে ২০ (বিশ) পিচ ইয়াবা টেবলেট সহ তালেব আলি (৩২) কে আটক করে।

অপর দিকে বিজিবি জিন্নতিয়া ক্যাম্পের টহলরত একটি দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সীমান্তের ৯৬২/৬ নং আন্তর্জাতিক মেইন পিলারের কাজ থেকে ৪৫ পিচ ইয়াবা টেবলেট সহ মাইদুল ইসলাম (৩৩) কে আটক করে। এ সময় মাইদুলের সাথে থাকা অপর দুই জন বাগভান্ডার গ্রামের আশরাফুল (৩৫) ও মফিজুল (৩৬) দৌড়ে ভারতে পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।