বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৫৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

স্ত্রীর ও শ্বশুরবাড়ীর লোকদের সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে অভিমান করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জবদুল (২৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর-গোরকমন্ডল গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জবদুল ওই গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জবদুলের মনোমালিন্য চলছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করেন জবদুল। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।