শনিবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:৫৯
শিরোনাম :
বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম মোদির পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের অবস্থান

বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ।। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার উদ্যোগে ‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে জুলাইয়ের নানা স্মৃতিবিজড়িত প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিশু ও কিশোরদের পরিবেশনা, প্রেরণার গান, দেশাত্মবোধক সংগীত, জুলাইয়ের পুঁথি পাঠ, নাটিকা এবং আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন রাত ১১টা পর্যন্ত চলে।

অনুষ্ঠানে পরিবেশনা করে হেরারশ্মি শিল্পীগোষ্ঠী ও দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল। এছাড়া আমন্ত্রিত শিল্পী হিসেবে দেশবরেণ্য প্রখ্যাত শিল্পী গোলাম মাওলা ও মালিক আব্দুল লতিফ সঙ্গীত পরিবেশন করেন।

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার সভাপতি আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি আসিফুল হক, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার এবং কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার।

এছাড়া বরিশাল মহানগর ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ, জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।  টাউন হলের নিচতলা ও দোতলা মিলিয়ে প্রায় সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু পুরো আয়োজন উপভোগ করেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে বরিশালে এই ‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়।