সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৩৪
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮

ডেস্ক রিপোর্ট ।। মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর সংযোগ ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ভয়াবহ ঘটনা ঘটেছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাকবলিত ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’ বাসের নারী ও শিশুসহ অন্তত ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাগুরা থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’ বাসটি মাওয়া ঢালে পৌঁছালে অতিরিক্ত ও বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে আটকে পড়া আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাদের তাৎক্ষণিকভাবে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুততম সময়ে ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালানোয় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি মহাসড়ক থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।