মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৬
শিরোনাম :
নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান

নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে (মঙ্গলবার ১ সপ্টেম্বর) দুপুর ১২ টায় বিএনপির দলীয় কার্যালয় ও নগরীর অশ্বিনী কুমার হলের সামনে পৃথক সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি।

মহানগর বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য এ্যাড.মজিবুর রহমান সরোয়ার।

এ সময় তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। দীর্ঘ ১৭ বছর তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তার দেখানো পথ ধরে বর্তমান সরকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। এ লক্ষ্যে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় একটি আধুনিক, স্বনির্ভর, গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতা কর্মীরা।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড.বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ।

পরে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অপরদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর অশ্বিনীকুমার হল প্রাঙ্গণে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশ করে বরিশাল জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস আক্তার জাহান শিরিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.আবুল কালাম শাহিন।

এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন, ঢোল ও বাঁশি নিয়ে র‌্যালিতে অংশ নেয়।