রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩৯
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ভোলায় ট্রলি চাপায় বৃদ্ধ নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার পশ্চিম ইলিশায় বালি ভর্তি ট্রলি অটো রিক্সা ধাক্কা লেগে কাসেম মৃর্ধা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

শুক্রবার(১৪ফেব্রুয়ারী) সকাল ৮টর দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ভোলা-বরিশাল সড়কের বাঁধের পাড় নামক এলাকায় এ দূর্ঘটনায় ঘটে।

নিহত কাসেম মৃর্ধা ভোলা সদর থানার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর পক্ষিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ভোলা-বরিশাল সড়কে একটি অটো রিক্সা দিয়ে কাশেম মৃর্ধা বাড়ি যাচ্ছিলেন। অটো রিক্সাটি বাঁধের পাড় এলাকায় আসলে পাশের সড়ক থেকে হঠাৎ একটি বালু ভর্তি ট্রলি মেইন সড়কে উঠে অটো রিক্সাটিকে ধাক্কা দিলে সে ট্রলির নিচে চাপা পড়েন। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ওসি (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার এ তথ্য নিশ্চিত করেন।