সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২৯
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

চট্টগ্রামে বাবার পর ছেলের শরীরেও করোনা

ডেক্সরিপোর্ট  চট্টগ্রামে আরো একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সীতাকুণ্ডের ফৌজদারহাটে বিআইটিআইডি পরীক্ষাগারে পরীক্ষার পর ২৫ বছর বয়সী যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

রোববার (৫) সন্ধ্যায় ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, গত তিন দিন আগে নগরীর দামপাড়া এলাকার ৬৭ বছর বয়সী যে বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছিলো, নতুন করে আক্রান্ত যুবক তার ছেলে। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এনিয়ে চট্টগ্রামে দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হল।

আক্রান্ত যুবক নগরীর একটি চেইন শপ প্রতিষ্ঠানে চাকরি করতো, যেটি দু’দিন আগেই লকডাউন করে দেয়া হয়েছিলো। সেই সাথে ওই যুবকের বাসা এবং আশপাশের আরো ৬টি ভবনের সামনে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা ওই ভবনগুলো থেকে কাউকে বের হতে কিংবা ভবনে কাউকে প্রবেশ করতে দেয়নি।

বিআইটিআইডি’র সাথে চিকিৎসকদের সমন্বয়কারী স্বাচিপ নেতা ডা. আ ন ম মিনহাজুর রহমান জানান, শুক্রবার বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সেখানকার ৬টি বাড়ি লকডাউন করে দিয়েছিলো প্রশাসন। এর মধ্যে ওই বৃদ্ধের তিন আত্মীয়ের করোনা পরীক্ষা করা হয় রোববার। এর মধ্যে তার ছেলের পজিটিভ রিপোর্ট আসলেও বাকি দু’জন নেগেটিভ।

ডা. মিনহাজ আরো জানান, বর্তমানে ওই যুবক তার বাসাতেই চিকিৎসাধীন রয়েছেন। যে পরিস্থিতি স্বাভাবিক না থাকে তাহলে হয়তো জেনারেল হাসপাতালে নেয়া হবে। এমনকি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার বাবার অবস্থাও কিছুটা উন্নতির দিকে।

তিনি জানান, অবশ্য ওই বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর পরই নগরীর একটি বেসরকারি ক্লিনিকের তিন চিকিৎসক এবং এক পুলিশ সদস্যসহ মোট ১৮ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছিলো। সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ করে আসা স্বজনের মাধ্যমে তারা সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রোববার বিআইটিআইডি ল্যাবে মোট ২৩ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছিলো। এর মধ্যে একজনের শরীরে করোনা পজিটিভ এসেছে।