সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২৮
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

করোনায় আক্রান্তদের বেশির ভাগই ঢাকার

ডেক্সরিপোর্ট  দেশে নতুন আক্রান্তদের বেশির ভাগই ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জের। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিয়ার) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান।

তিনি জানান, ‘নতুন আক্রান্তদের মধ্যে ১২ জন ঢাকার, ৫ জন নারায়ণগঞ্জের এবং ১ জন মাদারীপুরের। তাদের বেশিরভাগই কয়েকটি ‘ক্লাস্টার’ (যেখানে একসঙ্গে অনেকে সংক্রমিত হয়েছেন) থেকে এসেছেন।

ডা. ফ্লোরা জানান, এখন পর্যন্ত ঢাকার বাসাবোতে ৯ জন, মিরপুরের টোলারবাগে ৬ জন, মিরপুরের অন্য এলাকায় ৫ জন, মাদারীপুর এবং নারায়ণগঞ্জে ১১ জন করে আক্রান্ত হয়েছেন।

করোনায় নতুন আক্রান্তদের বেশির ভাগই ঢাকার

তিনি বলেন,মাদারীপুরে ক্লাস্টার আগে থেকেই ছিল। এ কারণে সবার আগে আমরা মাদারীপুরে নিয়ন্ত্রণ নিয়েছিলাম। নারায়ণগঞ্জেও আমাদের নিয়ন্ত্রণ জোরদার করেছি। এই ১৮ জনের বেশিরভাগই আগে পাওয়া ক্লাস্টারের অংশ। মিরপুরেও আমরা আগে থেকেই নিয়ন্ত্রণে নিয়েছিলাম। সেখানে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদের আমরা পরীক্ষা করছি, যাতে রোগটি সেখান থেকে ছড়িয়ে না পড়ে।

আইইডিসিআর পরিচালক বলেন,দেশের বিভিন্ন জায়গায় রোগী পাওয়া যাচ্ছে, এ কারণে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে বলা যায়। তবে তা ক্লাস্টার ভিত্তিতে আছে।’

তিনি বলেন, এখনও বলছি, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে। এটা যদি না করি তাহলে সংক্রমণ কিন্তু ক্লাস্টার থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সুতরাং সবাইকে অনুরোধ করছি সব ধরনের জনসমাগম এড়িয়ে চলুন।