সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৩৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনার তথ্য প্রচারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেল গঠন

অনলাইন ডেস্ক  প্রানঘাতি মহামারী করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য প্রচার, প্রেস ব্রিফিং, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার, করোনা সংক্রান্ত ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহণে পাঁচ সদস্যবিশিষ্ট মিডিয়া সেল গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কথা জানিয়ে বলা হয়, এই কমিটি মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট হিসেবেও কাজ করবে।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. হাবিবুর রহমান খানকে আহ্বায়ক এবং মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) রীনা পারভীন, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব নীলুফার নাজনীন ও মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট আহমেদ লতিফুল ইসলামকে সদস্য করা হয়েছে।বাসস