শুক্রবার, ১১ই জুন, ২০২৬ ইং, রাত ৪:৫৭
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

ডেক্সরিপোর্ট  ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনা তাদের ১৫ মিনিটের কথোপকথনে লোটে শেরিং এবং ভুটানের জনগণকেও ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রেস সচিব জানান, লোটে শেরিং সুপার সাইক্লোন আম্পানের ফলে হওয়া ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ঘূর্ণিঝড়ের কারণে ঘটা প্রাণহানিতে সমবেদনা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী ফোন করে খোঁজখবর নেয়া এবং ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে সমবেদনা প্রকাশ করায় ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রেস সচিব বলেন, দুই দেশের প্রধানদের কথোপকথনে চলমান করোনাভাইরাস পরিস্থিতির বিষয়টিও উঠে এসেছে।