স্টাফ রিপোর্টার করোনা ভাইরাসের কারনে সাময়িক কর্মহীন অসহায় ব্যক্তি ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের দুঃসময়ে খাদ্যসামগ্রী নিয়ে তাদের বাড়িতে বাড়িতে পৌছে দিচ্ছে সেচ্ছাসেবী সংগঠন “ইয়ূথ অব বরিশাল”।
সংগঠনটির আয়োজনে শনিবার (২৩ শে মে) সন্ধ্যা থেকে মধ্যেরাত পর্যন্ত বরিশাল জেলার বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের লাকুটিয়া গ্রামে ও বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকসিরচর গ্রামে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
করোনার প্রাদুর্ভাব মুক্ত না হওয়া পর্যন্ত সাধ্যনুযায়ী খাদ্য, ঔষধ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনের সমন্বয়কবৃন্দ।
এদফা খাদ্য সহায়তার ব্যাগে রয়েলে চাউল, তেল, সেমাই ও চিনি। উপহার সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়া মেধাবী ছাত্রনেতা সৈয়দ কামরুল হাসান, সমন্বয়ক আরিফুর রহমান, ফয়সাল আহম্মেদ, ইমরান হোসেন, ডাঃ রাজ মাহমুদ খান, ডাঃ রিয়াজ হোসেন, প্রিন্স তালুকদার, উপদেষ্টা মন্ডলীর সদস্য সাইফুল ইসলাম ডিপটি, রফিকুল ইসলাম লাবু, রাসেল আহম্মেদ ও সেচ্ছাসেবক নাঈম হোসেন প্রমূখ।
সংগঠনের প্রধান সমন্বয়ক সৈয়দ কামরুল হাসান জানান, দেশব্যাপী করোনার প্রভাবে কর্মক্ষম ব্যক্তিরা আজ কর্মহীন হয়ে পড়েছে। তাদের সরকারিভাবে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। এজন্য স্বেচ্ছাসেবী বিত্তবান ব্যক্তিবর্গ ও যুব সম্প্রদায়ের যৌথ উদ্যোগে কর্মহীন অসহায় এসব ব্যক্তিদের পাশে দাড়ানো দরকার। তবে হয়তো আমরা করোনার প্রভাব কাটিয়ে শীঘ্রই আবারও স্বাভাবিক কর্মজীবন ফিরে পাবো।
সমন্বয়ক আরিফুর রহমান বলেন, কখনো ১০ বছরেও কিছু বদলায় না, কখনো এক মাসে ইতিহাস এগোয় ১০টা বছর! বাংলাদেশে গত দুই মাসে যা দেখেছি তা আগে দেখিনি। আমাদের সচেতন হতে হবে। মানুষের প্রতি ভালবাসা, শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হবে।
সমন্বয়ক ফয়সাল আহম্মেদ বলেন, আগে দেখিনি মানুষ লাশ দাফনে বাধা দিচ্ছে, মানুষ বাঁচানোর চেয়ে ক্ষমতা বাঁচানো, টাকা বানানো আগেও বড় ছিল, কিন্তু বাঁচার পথে এমন সর্বাত্মক বাধা যুদ্ধের সময় ছাড়া আর দেখা যায়নি। এ করোনা যুদ্ধে বেচে থাকার তাগিদে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
সমন্বয়ক ডাঃ রাজ মাহমুদ খান বলেন, কোথায় জীবন–মৃত্যুর ম্যানেজার, মানুষই এখন মানুষের সবচেয়ে বড় ভয়, আবার মানুষই জান বাজি রেখে পাশে দাঁড়াচ্ছে মানুষের। আমরা তেমনই জীবন বাজি রেখে মানুষের জন্য কাজ করছি।
সমন্বয়ক প্রিন্স তালুকদার বলেন, দক্ষিণবাংলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অব বরিশাল। কভিড – ১৯ মহামারীর জন্য গত ৩০ শে মার্চ, ২০২০ খ্রিষ্টাব্দে ফার্মেসী, মুদি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ২২৪ টি দোকানে নিরাপদ সামাজিক দুরত্ব চিন্থ অংকন, ৩১ শে মার্চ, ২০২০ খ্রিষ্টাব্দে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজী কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৪৩ টি কর্মহীন পরিবারকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, চাল, ডাল, আলু, তৈল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ তৈরীকৃত ত্রান প্যাকেট বিতরন, ২ রা এপ্রিল, ২০২০ খ্রিষ্টাব্দে চাঁদপাশা কলেজ থেকে চাঁদপাশা ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কে জীবাণু নাশক স্প্রে ছিটানো, সায়োর গ্রামে নারায়ণগঞ্জ থেকে আসা করোনাক্রান্ত গার্মেন্টস কর্মীর পরিবারের পাশে দাড়ানো, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন উপ পরিচালকের ব্যক্তিগত প্রেরিত নগদ অর্থ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী আবুল কালাম আজাদের পরিবারসহ মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামের লকডাউন হওয়া ১২ টি পরিবারের পাশে দাড়িয়ে ছিল। আগামী দিনগুলোতেও মানুষের পাশে দাড়িয়ে ত্রান অপ্রান প্রয়াস নিয়ে কাজ করবে ইয়ুথ অব বরিশাল এর সমন্বয়কবৃন্দ।