বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, রাত ৯:৫১
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

করোনা যুদ্ধে জীবন দিলেন পুলিশের ১৩তম সদস্য

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজু আহম্মেদ (৪০)। এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত মারা গেলেন

বিষয়টি নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, চলতি মাসের দুই তারিখ তিনি অসুস্থ হওয়ায় করোনা পরীক্ষা করান। পরদিন ফলাফল পজেটিভ আসে। এরপরই ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। ওইদিনই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় আইসিইউতে। আজ সকাল সাড়ে দশটায় তিনি মারা যান।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, ইন্সপেক্টে রাজুর গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি ঢাকা মহানগর পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন।

এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত মারা গেলেন। এই প্রথম কোনো পরিদর্শক মারা গেলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে ডিএমপি।