শনিবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ৩:০৩
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান কাদেরের

ডেক্সরিপোর্ট  মহামারি করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম এড়িয়ে নিজ নিজ অবস্থান থেকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৪ মে) জাতীয় সংসদ ভবন এলাকায় মন্ত্রীর সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে ঠিক তেমনি করোনা সংকট জয় করে আবারও নবউদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে।

করোনা সংকটে সকলকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতো এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাব ইনশাআল্লাহ।

ভিডিও বার্তায় মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান দেশবাসীকে।