বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, দুপুর ২:৪২
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

পাটগ্রামে অসহায় মানুষের পাশে অধ্যক্ষ মিজানুর রহমান ও মাহফুজা আখতার রুনা দম্পতি

কামরান হাবিব,রংপুর  চলমান করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এমন পরিস্থিতিতে নতুন করে হানাদিলো প্রাকৃতিক দুর্যোগ আমফান।সবকিছু মিলিয়ে অনেকটাই দিশে হারা এই অঞ্চলের মানুষ।

এমতাবস্থায় ৫ম দফা জরুরি এাণ সামগ্রী ও ঈদ উপহার নিয়ে আবারও পাটগ্রাম মহিলা কলেজ চত্বরে হাজির হলেন অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান নীলু।

তিনি বলেন সরকারের দিকনির্দেশনা মেনে এই অঞ্চলের প্রাণ পুরুষ বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি ও তার সুযোগ্য সন্তান মোঃ মাহমুদুল হাসান সোহাগ আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষের পাশে থেকে সকল পরিস্থিতি মোকাবেলা করা যায়।সেই শিক্ষা থেকে আমি ও আমার স্ত্রীর নিজ উদ্যোগে এসব কর্মহীন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র।

তিনি আরো বলেন পাটগ্রাম বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার স্ত্রী মাহফুজা আখতার রুনা ও আমি ঈদের কেনাকাটা ও নিজেদের সন্তানের কথা না ভেবে আমরা উভয়ে আমাদের বেতন ও বোনাস এর টাকা দিয়ে এসব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। তবে আমাদের এমন পদক্ষেপের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।আমি আপনাদের সকলের ভালবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এসময় উপকারভুগীগন এসব খাদ্য সামগ্রী ও ঈদ উপহার হাতে পেয়ে খুশিতে আত্নহারা হয়ে বলেন অধ্যক্ষ নীলু স্যার অত্যন্ত ভালো মনের মানুষ তিনি বিপদে আপদে সর্বদাই আমাদের পাশে থাকেন। তার মন মানুষিকতা চমৎকার। আমরা স্যারের জন্য দোয়া করি স্যার আগামীতে যেনো আরো আমাদের এভাবে সহযোগিতা করতে পারে।

এছাড়াও স্যারে স্ত্রী রুনা আপা চমৎকার একজন মানুষ আমরা আপাসহ স্যারের পরিবারের সকলের জন্য দোয়া করছি, তারা যেনো আজীবন এভাবে আমাদের পাশে থাকতে পারে।