বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, দুপুর ১২:২৩
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৩ পুলিশ সদস্য

ডেক্সরিপোর্ট  জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে প্রানঘাতী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া বাংলাদেশ পুলিশের ৮১৩ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের অনেকেই আবার কাজে যোগ দিয়েছেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে।

রোববার (২৪ মে) পর্যন্ত নতুন করে ১৬৬ জনসহ বাংলাদেশ পুলিশের ৩ হাজার ৭৩২ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন পুলিশ সদস্য মারা গেছেন।

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশে আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে তেমনি দ্রুততার সাথে বাড়ছে সুস্থতার হার।