বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, সকাল ৬:৩৩
শিরোনাম :
বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা

করোনায় ঈদের দিন সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ২১ জনের

ডেক্সরিপোর্ট  মহামারি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে ১ হাজার ৯৭৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।দেশে করোনায় শনাক্তের সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ।

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৩৩ হাজার ৭১২ জন এবং মারা গেলেন ৫০১ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন।

 

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৪৫১ টি নমুনা পরীক্ষা করে পরীক্ষা করে ১ হাজার ৯৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২১ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন।

ডা. নাসিমা আরও জানান, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৬১ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪১ শতাংশ।

তিনি জানান, মারা যাওয়া কোভিড রোগীদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন ও রংপুর বিভাগের একজন।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১১-২০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের ৯ জন, ৪১-৭০ বছরের মধ্যে ৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।

এর আগে গতকাল রোববার সর্বোচ্চ ২৮ জন করোনা রোগীর মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। সেদিন ১ হাজার ৫৩২ জন শনাক্ত হয়েছে বলে জানানো হয়।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।