মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

সুনামগঞ্জে হাওর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার!

 

 

সুনামগঞ্জ প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দ নগর গ্রামের মসজিদের উত্তর পাশে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।

 

সোমবার দুপুর সাড়ে ১২ টায় স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তাহিরপুর থানার এস আই মনিতোষ পাল জানান, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দ নগর গ্রামের রাগ কান্দা নামক স্থানে মাটিয়ান হাওরে ৪ ফুট পানির উপর ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যাবস্থা করা হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।