সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

স্বাস্থ্য অধিদফতরের পরিচালকসহ ৪ পদে রদবদল

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে অধ্যাপক ডা. মো. ইকবাল কবিরকে। পরবর্তী পদায়নের জন্য তাকে পার-১ অধিশাখায় ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এছাড়া আরেকটি পৃথক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক, ইনসিটু সহকারী পরিচালক (গবেষণা) ডা. আফরিনা মাহমুদকে চলতি দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) হিসেবে পদায়ন করা হয়েছে। নিটোরের যুগ্ম পরিচালক ডা. মুনশী মো. ছাদুল্লাহকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরের প্ল্যানিং, মনিটরিং ও রিসার্চের লাইন ডিরেক্টর হিসেবে সংযুক্ত করা হয়েছে।

আর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) উপ-পরিচালক ডা. তড়িৎ কুমার সাহাকে নিটোরের যুগ্ম পরিচালক পদে পদায়ন করা হয়েছে।