মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:২৫
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

কক্সবাজার সদর থানার ওসি ও টেকনাফ থানার ওসিকে বদলী

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি  কক্সবাজারের টেকনাফ ও সদর থানার নবাগত দুই ওসিকে বদলি করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজারের জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, টেকনাফ থানার ওসি আবুল ফয়সলকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এবং সদর থানার ওসি খায়রুজ্জামানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে।

সম্প্রতি কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন জনতা। পরে থানা পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাজতে রাখে। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাজত থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মুহাম্মদ শাহজাহান কবিরকে প্রত্যাহার করে সিলেট বিভাগে সংযুক্ত করা হয়। পরে পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামানকে চলতি দায়িত্ব দেয়া হয়। একপর্যায়ে গত ১৭ আগস্ট জেলা পুলিশের এক আদেশে পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামানকে ওসি হিসেবে নিযুক্ত করা হয়।

এছাড়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হন আবুল ফয়সল। এর আগে তিনি কুমিল্লার চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করতেন। ওসি আবুল ফয়সল ২০১৮ সালের ৫ নভেম্বর চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।