বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১১:২৪
শিরোনাম :
জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন

১১০ পিস ইয়াবাসহ বরিশালের মাহাবুব র‌্যাবের হাতে আটক

ডেক্সরিপোর্ট  মাদকবিরোধী অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ১১০ পিস ইয়াবাসহ মাহাবুব আলম (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

শুক্রবার (২১ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার রব নগরকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাহাবুব বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার প্রয়াত ইয়াকুব আলী হাওলাদারের ছেলে। সে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার রব নগরকান্দি এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, গোপন সংবাদে র‌্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার ও সহকারী পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার রব নগরকান্দি এলাকায় অভিযান চালিয়ে মাহাবুব আলমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়।

এছাড়া মাদক কারবারি মাহাবুব আলম দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।