বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৫৩
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

তজুমদ্দিনে জোয়ারের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত

আরিফ হোসেন,তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে সাগরের লঘুচাপ ও অমাবস্যার জো-তে অতি জোয়ারের প্রভাবে চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বেড়ীবাঁধ, কাঁচা ঘরবাড়ি, ঘের ও পুকুরের মাছসহ বিভিন্ন প্রকল্প ও স্থাপনা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে।

গতকয়েক দিনে অতিমাত্রা জোয়ারের পানির চাপে উপজেলার স্লুুইস গেট, হাজিকান্দি, কেয়ামূল্যাহ, গুরিন্দা ও মহেশখালী এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া উপজেলার জন বসতিপূর্ণ চর মোজাম্মেল, চর জহিরউদ্দিন , চর নাসরিনসহ বিভিন্ন চরাঞ্চল ডুবে যায়। এতে কাঁচা ঘরবাড়ি, ঘেরের মাছ, রাস্তাঘাট ও আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাটিসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

চর মোজাম্মেলের বাসিন্দা ওজিউল্লাহ মাঝি জানান, জোয়ারের প্রভাবে দুলাল বাজার, মুক্তিযোদ্ধা বাজারসহ পুরো চর ডুবে যায়। ঘেরের মাছ গবাদিপশু সহ সরকারি বিভিন্ন প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর জানান, শশীগঞ্জ স্লুইসগেট, গুরিন্দা, মহেশখালীসহ কয়েকটি স্পটে বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো সময় জোয়ারের পানিতে জনপদ প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এছাড়া অতি বৃষ্টির কারনে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃস্টি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান জানান, জোয়ারের পানি অধিক বৃদ্ধি পাওয়ায় তজুমদ্দিনের অনেক পরিবার পানি বন্দী হয়ে পরেছে, ইউএনও মহোদয়ের নির্দেশনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও তালিকা তৈরীর কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, জন বসতিপূর্ণ চরাঞ্চলে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে এসব এলাকার সরকারী প্রকল্প ও সাধারণ মানুষের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত দের সহযোগীতার ব্যবস্থা নেয়া হবে।ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ উপ সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, তজুমদ্দিনে বেড়ীবাঁধে ব্লক ও জিও ব্যাগ কাজ চলমান আছে। ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ সংস্কারের জন্য ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে।

অপরদিকে মনপুরা উপজেলার নিম্নাঞ্চল ও কলাতলীর চরের জোয়রের পানিতে মাছের ঘের গবাদিপশুসহ বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে বলে স্থানীয় একটি সুত্র জানিয়েছে। কলাতলী চরের বাসিন্দা মোঃ শাহাবুদ্দিন বলেন, গত কয়েক বছরের তুলনায় এবছর জোয়ারের পানি বেশি হওয়ায় মাছের ঘের, ঘর বাড়ি ও গবাদিপশুসহ চরের বসবাসরত সাধারণ মানুষের অনেক ধরনের ক্ষতি হয়েছে।