বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৩৫
শিরোনাম :

করোনায় আরও ৪৬ জনের মৃত্যু, আক্রান্ত ২২৬৫

ডেক্সরিপোর্ট  মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৯০৭ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ২ হাজার ২৬৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন এবং মোট সুস্থ ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।