রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভালুকায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৬ জনের প্রাণহানি

ডেক্সরিপোর্ট  ময়মনসিংহের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল। উপজেলার কলেজগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

ওসি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।