শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৬
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

সাকিবের শিশু কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা ৬ জন শনাক্ত

ডেক্সরিপোর্ট  ক্রিকেটার সাকিব আল হাসানের শিশু কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা ছয়জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের আটক করতে অভিযান চালিয়েছে পুলিশের একাধিক টিম।

শনিবার ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম।

নাজমুল ইসলাম বলেন, ফেসবুকে সাকিবের মেয়ের একটি ছবিতে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে ৬টি ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে। আইডিগুলো ঢাকার বাইরের। তাদের আটক করতে অভিযান পরিচালনা করছে আমাদের টিম। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা সবার জন্য সাইবার জগৎ নিরাপদ রাখতে চাই। এ জন্য সার্বক্ষণিক আমাদের টিম সাইবার পেট্রলিং করে থাকে।

ভবিষ্যতে যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের এই এডিসি।

প্রসঙ্গত, সম্প্রতি সূর্যমুখী খেতের মাঝ দিয়ে চলে যাওয়া মেঠোপথে হাস্যোজ্জ্বল সাকিবের বড় মেয়ে আলাইনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ক্রিকেটার সাকিবের পেজে পোস্ট করা ওই ছবি ঘিরে কয়েকজন চরম আপত্তিকর মন্তব্য করেন। পরে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পেজ থেকে ছবিটি সরিয়ে ফেলা হয়।

ওই মন্তব্যগুলো নিয়ে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রীতিমত তোলপাড় চলছে। ছবিটির কমেন্টে করা সেসব মন্তব্যগুলো সামনে এনে মন্তব্যকারীদের ধিক্কার জানিয়ে পোস্ট দিচ্ছেন কেউ কেউ।