বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৪
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ব্রিজ থেকে পা পিছলে নদীতে পড়ে যাওয়া সরকারি কর্মকর্তা উদ্ধার

ডেক্সরিপোর্ট  ব্রিজ থেকে পা পিছলে সন্ধ্যা নদীতে পড়ে যাওয়া বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস অফিসের কর্মকর্তা শুভ্রাতা অধিকারীকে উদ্ধার করেছে গ্রামবাসী।

বরিশাল জেলার উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, শুভ্রাতা ৩১তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তাকে গ্রামবাসীরা ভাসতে দেখে নদী থেকে উদ্ধার করেন।

শুভ্রাতার উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, বুধবার (২১ অক্টোবর) বিকেলে শুভ্রাতা বরিশাল থেকে বাসে উজিরপুর উপজেলার ইচলাদি পৌঁছান। হেঁটে যান শিকারপুর ব্রিজ দেখতে। ব্রিজের মাঝ বরাবর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে নদী দেখছিলেন তিনি। অসতর্কতাবশত পা পিছলে তিনি নদীতে পড়ে যান। সাঁতার জানা থাকায় স্রোতের টানে একসময় নদীর তীরে পৌঁছান তিনি। এরপর বাঁচার জন্য চিৎকার দিলে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পুলিশ আরও জানায়, বছর খানেক আগে বিয়ে হয় শুভ্রাতার। তার স্বামী বরিশালের হিজলা উপজেলার একটি ব্যাংকের কর্মকর্তা। বরিশাল নগরীর সদর রোড এলাকায় তাদের বসবাস।