বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২২
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার,৩৬ জেলের জেল-জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ২৮ জনকে কারাদণ্ড ও ৮ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এক লাখ ৬ হাজার মিটার জাল ধ্বংস করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বরিশাল প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৩৬ জনকে জেল-জরিমানা করা ছাড়াও জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এবারের অভিযানে এ পর্যন্ত বরিশাল জেলায় ২৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪৯ জনকে ২ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময়কালে ১৬ লাখ মিটার জাল বিনষ্ট করা হয়েছে।