ঠাকুরগাঁও প্রতিনিধিঃ র্ঠাকুরগাঁওয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আরিফ হোসেন শাহিন(৪০) নামে আশা এনজিওর এক লোন অফিসার নিহত হয়েছেন। ।
জানা গেছে, ১৯ জুলাই শুক্রবার সকালে অফিসের টিম ওয়ার্ক কাজে বের হন শাহিন। এসময় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী রোডে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্হলেই মারা যান তিনি।
আরিফ হোসেন শাহিন রুহিয়া থানার ১ নং রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্টপুর গ্রামের খায়রুল মেম্বারের ছেলে। শাহিনের মর্মান্তিক অকাল মৃত্যুতে এলকায় শোকের ছায়া নেমে আসে।