সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:১৩
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

ডেক্সরিপোর্ট:সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকেল ৩টা ২২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ৪/৫ সেকেন্ড স্থায়ী ছিল এ ভূমিকম্প। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের অরুণাচল প্রদেশের ক্যামেং জেলার বমডিলা এলাকায়।

সিলেট আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী নগরে ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের অরুণাচলে উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫। অরুণাচল বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার দূরে।

তিনি আরও জানান, ভূমিকম্প প্রবণ অঞ্চল সিলেট। এই অঞ্চলের আশপাশে কয়েকটি ফল্ট রয়েছে। যা ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে মৃদু ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।

সিলেট নগরের ঘাসিটুলা এলাকার বাসিন্দা শাহিদা জামান জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। সবাই আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।