সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২৩
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

সিলেটে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, যুবক গ্রেফতার

শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি: সিলেটে বিয়ে করার আশ্বাসে প্রেমিকার সাথে শারিরীক সম্পর্ক করে গোপনে ভিডিও ধারণ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদানের অভিযোগে তাওহিদুর রহমান এহিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নগরীর সুরমা মার্কেটের পাশ থেকে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত যুবক সিলেট নগরীর শেখঘাট এলাকার বাসিন্দা।
পর্ণোগ্রাফি আইনে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সিলেট কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে। মামলার এজহার সূত্রে জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার মেয়ে ও নগরীর একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী (২২)র সঙ্গে প্রায় ৫ থেকে ৬ মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে গ্রেফতার তাওহিদুর রহমান এহিয়ার পরিচয় হয়।পরিচয়েরর সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এর প্রেক্ষিতে প্রেমিক এহিয়া ভিক্টিম প্রেমিকার সাথে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক স্থাপন করে গোপনে ভিডিও ধারণ ও ছবি তুলে। পরে ওই যুবক বিয়ে না করায় তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন ভিকটিম তরুণী। এরপর থেকে ভিকটিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে তার সাথে সম্পর্ক রাখার চাপ প্রয়োগ করে এহিয়া । অন্যথায় গোপনে ধারণকৃত এসব ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি তার আত্মীয় স্বজনদের কাছে এসব ভিডিও ও ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
সিলেট নগরীর শাহী ঈদগাহে বসবাসরত ওই তরুণী গত ১৭ জুলাই এসব ভিডিও ও ছবির সত্যতা যাচাই করেতে এহিয়ার সাথে দেখা করেন। তখন তিনি এহিয়ার ফোনে ভিডিও ও ছবি দেখে ডিলিট করে দেয়ার অনুরোধ করলেও এহিয়া তাতে কর্ণপাত করেননি। বরং তাকে হুমকি দিয়েই যাচ্ছেন এবং তার পরিচিত মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে।
এসব ঘটনার প্রেক্ষিতে ভিক্টিম তরুণী নিজের ও পরিবারের সম্মানের কথা বিবেচনা করে সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে, তাওহিদুর রহমান এহিয়া আরো একাধিক মেয়েদের সাথে প্রতারণা করেছেন এবং বিভিন্ন সময় টাকাপয়সা হাতিয়ে নিতেন বলেও অভিযোগ রয়েছে। 
একই অভিযোগে তার বিরুদ্ধে এর আগে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছিলেন এক তরুণী।
কোতোয়ালি মডেল থানা সুত্রে জানা গেছে শনিবার (২০ জুলাই) গ্রেফতারকৃত প্রতারক এহিয়াকে আদালতে পাঠানো হবে।