সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

পানি কমতে শুরু করেছে, ভয়ের কারণ নেই- প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ আছে। আমরা আপনাদের পাশে আছি। ত্রাণ কার্যক্রম চলছে, সবার কাছে ত্রাণ পৌঁছে যাবে। পানিও কমতে শুরু করেছে আতংকিত হওয়ার কোন কারণ নেই, শেখ হাসিনা সরকার জনগণের সরকার।

দেশের যে কোন দূর্যোগে সরকার জনগণের পাশে আছে পাশে থাকবে। ১৯ জুলাই কুড়িগ্রামের রৌমারী উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি ও বানভাসি মানুষের দুঃখ কষ্টের ভাগি হতে গিয়ে এসব কথা বলেন, প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি।

এসময় তিনি তার নির্বাচনী এলাকায় ৪ হাজার বানভাসি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। পরির্দশনেকালে তার সাথে ছিলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী আফিসার দ্বীপঙ্কর রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা।

গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। উপজেলার ৬টি ইউনিয়নের ৯৬টি গ্রামের প্রায় ২ লাখ মানুষ পানি বন্দি হয়ে পরেছে। বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। সব গুলো শহর রক্ষা বাধ ভেঙ্গে পানি উঠেছে সব হাট-বাজারে। উপজেলা পরিষদ পানি বন্দি হওয়ায় ব্যহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন উচু সড়কে আশ্রয় নিয়েছে প্রায় ৫০ হাজার বন্যা আক্রান্ত পরিবার। ত্রাণ সল্পতার কারণে ভানভাসি মানুষের মাঝে চলছে হাহাকার।

রৌমারী উপজেলা প্রসাশন জানিয়েছে গত কয়েক দিনের বন্যায় ১১০ মে.টন জিআর চাল ও ১ লাখ ৪০ হাজার টাকার শুকনা খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে