শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:১৩
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সিলেটে সাদাপাথর দেখতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

শাহেদুর রহমান জুনেদ,সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে “সাদাপাথর” দেখতে গিয়ে আবারও এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২০জুলাই) ছয় বন্ধু মিলে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ বেড়াতে গিয়ে ধলাই নদীতে তলিয়ে একজনের মৃত্যু হয়।

নিহতের নাম সাইফুল ইসলাম(২৪)।সে দক্ষিণ সুরমা উপজেলার নিয়ামত পুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে এবং সিলেট সরকারি কলেজের ছাত্র।
জানাগেছে, শনিবার বিকেল তিনটার দিকে ভোলাগঞ্জে ধলাই নদীর  জিরো পয়েন্টে “সাদাপাথর” এলাকায় সাতার কাটতে গিয়ে নদীর স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সাইফুল। সাথে সাথে তার বন্ধুরা ও সাদাপাথর এলাকার মাঝিরা মিলে পানিতে অনেক খোজাখুজি করে। কিছুক্ষণ পর তার দেহ পানিতে ভেসে উঠলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,সাইফুলের পরিবারের পক্ষ থেকে লাশের পোস্টমর্টেম না করার আবেদন করলে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য,এর আগে গত ৭ জুলাই  সিলেট লিডিং ইউনিভার্সিটির ছাত্র হাসানুর রহমান আবির “সাদাপাথর” দেখতে গিয়ে পানিতে ডুবে মারা যান।