সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৫৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

সাভারে চলন্ত ট্যাক্সিক্যাব ব্রিজ থেকে পড়ে নদীতে ডুবল,হতাহতের আশঙ্কা

ডেক্সরিপোর্ট: ঢাকার সাভারের আমিনবাজার ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত একটি ট্যাক্সিক্যাব নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। ট্যাক্সিক্যাবটির খোঁজে ঘটনাস্থলে ডুবুরি দল কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে বিষয়টি দায়িত্বশীল কেউ নিশ্চিত করতে পারেনি।

রোববার রাত সাড়ে ৮টার দিকে আমিনবাজারের সালেহপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অপারেটর মো. ফরহাদ জানান, দুর্ঘটনাস্থলে ডুবুরি দল পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে।

প্রত্যক্ষদর্শী জসিম বলেন, দ্রুত গতির একটি ট্যাক্সিক্যাব হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মকর্তা আনোয়ারুল হক রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বলেন, একটি ট্যাক্সিক্যাব নদীতে পড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ডুবুরি দলের উদ্ধারকারী সদস্যরা আসছে। উদ্ধার তৎপরতা শুরু হবে।