সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪২
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

নড়াইলে ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আটক-৩

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানার নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে নড়াইলের জয়পুর ইউনিয়নের বাবরা গ্রামের শরীফ বাড়িতে অভিযান চালিয়ে মৃত মোকলেস শরীফের ছেলে নাজমুল শরীফকে ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তার নিজ বাড়ি থেকে আটক করেন।

অভিযানে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এসআই তাহিদুর রহমানের নেতৃত্বে একদল সাদা পোশাকধারী পুলিশ পৌর এলাকার গোপীনাথপুর গ্রামের ইলিয়াছ হোসেনের ছেলে আখতারুজ্জামান আকাশকে ৪০ পিস ও নড়াইলের চরমল্লিকপুর গ্রামের পশ্চিমপাড়ার আতিয়ার রহমানের ছেলে তৌহিদুর রহমান খানকে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। তারা এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বেচাকেনা ও সেবন করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে নড়াইলের লোহাগড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার),  জানান, নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আশিকুর রহমান, তাদের আটক করে,

তিনি আরো জানান নড়াইল জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে থানা ও জেলা গোয়েন্দা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে।