সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৫
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

নড়াইলে বিষধর সাপকে খাবার খাওয়াতে গিয়ে সাপুড়ের মৃত্যু

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পোষা বিষধর সাপকে খাবার খাওয়াতে গিয়ে তার কামড়ে নড়াইলে আনোয়ার হোসেন (৪০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। তার মৃত্যু হয়। তিনি মাগুরা জেলার গঙ্গারামপুর গ্রামে কাশেম আলীর ছেলে।

প্রতিবেশি পল­ব জানান, আনোয়ার হোসেন পেশায় একজন সাপুড়ে। বিভিন্ন এলাকার মানুষকে সাপে কাটলে তিনি ঝাড়ফুক ও গাছ খাইয়ে সুস্থ্ করে তুলেছেন। তিনি কয়েকটি বিষধর সাপ পুষতেন। আনোয়ার আজ সকালের দিকে তার পোষা সাপকে মাছ খাওয়াতে যান। এসময় একটি বিষধর সাপে কামড়ালে কিছু গাছ-গাছড়া খেয়ে ঘুমিয়ে পড়েন। অসুস্থ্ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে নছিমন যোগে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

নড়াইল সদর হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক এন্টিভেনাম না থাকায় বিনা চিকিৎসায় বিকেল সোয়া চারটার দিকে মারা যান।

জরুরী বিভাগে চিকিৎসক মিজানুর রহমান জানান, হাসপাতালে সাপে কাটা রোগীর প্রতিষেধক এন্টিভেনাম না থাকায় বাইরের থেকে কিনতে বলা হয়। কিন্তু রোগীরা বিভিন্ন দোকানে ঘুরে ওষুধ পেলেও বাকি না দেয়ায় ওষুধ প্রয়োগ করা সম্ভব হয়নি। পরে রোগীর মৃত্যু হয়।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আফম মশিউর রহমান বাবু আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘এই মুহ‚র্তে হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য ব্যবহৃত এন্টিভেনাম সরবরাহ নেই। তবে যাতে দ্রত এন্টিভেনাম বরাদ্দ পাওয়া যায় সে জন্য চেষ্টা চলছে।’