বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ২:৪৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ভূরুঙ্গামারীতে ধানসহ নৌকাডুবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নৌকাডুবিতে ৬৫ মণ ধান, দুইটি ঘোড়ার গাড়ি ও একটি ঘোড়া ডুবে গিযে নিখোঁজ রযেছে। আজ সোমবার দুপুরে উপজেলার দুধকুমার নদের পাটেশ্বরী সেতু থেকে প্রায় ২শ মিটার দুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকার আবেদ আলী বিক্রির উদ্দেশ্যে ৬৫ মণ ধান নৌকায় করে নিয়ে আসছিলেন। পাটেশ্বরী সেতুর নিকট পৌঁছলে দুধকুমার নদের স্রোতের পাকে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ৫/৬ জন যাত্রী, সমস্ত ধান ও ২টি ঘোড়ার সহ গাড়ি ডুবে যায়।

যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। একটি ঘোড়া ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। দুইটি ঘোড়ার গাড়ি সহ ৬৫ মণ ধান নিয়ে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অপর ঘোড়াটি নিখোঁজ রয়েছে।

পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।