বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে কৃষকের জমির পাকা ধান কেটে দিলো যুবলীগ

শামীম আহমেদ  করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কঠোর লকডাউনের কারণে অন্যান্য বছরের ন্যায় চলতি মৌসুমে জেলার আগৈলঝাড়া উপজেলায় অন্য জেলা থেকে শ্রমিক আসতে না পারায় জমির পাকা ধান কাটা নিয়ে মহাদুশ্চিন্তায় পরেছেন কৃষকরা।

তেমনি সুজনকাঠী গ্রামের কৃষক খোকন রায় শ্রমিক না পেয়ে পাকা ধান ঘরে তোলা নিয়ে মহাদুশ্চিন্তায় পরেছিলেন। খবর পেয়ে আজ রবিবার সকালে অসহায় কৃষক খোকন রায়ের জমির পাকা ধান কেটে দিয়েছেন উপজেলা যুবলীগের সদস্যরা। যুবলীগের একটি দল প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কৃষক খোকন রায়ের ৮০শতক জমির পাকা ধান কেটে বাড়ি তুলে দিয়েছেন।

যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর নির্দেশে আগৈলঝাড়া যুবলীগের সদস্যরা গত চারদিন থেকে অসহায় কৃষকদের জমির পাকা ধান কেটে বাড়ি তুলে দিচ্ছেন। তিনি (ফয়জুল) আরও জানান, যেকোন অসহায় কৃষক ধান কাটা নিয়ে সমস্যায় পরলে তাদের খবর দিলেই তাদের জমির পাকা ধান যুবলীগের সদস্যরা কেটে বাড়ি তুলে দিচ্ছে।