বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

শেবাচিম হাসপাতালে ১০ হাজার মাস্ক দিলো ব্যাবসায়ীরা

শামীম আহমেদ  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের রোগী, চিকিৎসক ও নার্স এবং স্টাফদের সুরক্ষায় ১০ হাজার সার্জিক্যাল মাস্ক দিলো বরিশালের চকবাজার ব্যাবসায়ী সমিতি ও স্বদেশী বস্ত্রালয়।

আজ রোববার (০২ মে) বেলা ১২টায় হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলামের হাতে মাস্ক হস্তান্তর করা হয়।

এসময় পরিচালক আত্মমানবতার সেবায় এগিয়ে আসায় চকবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি শেখ তোবারেক হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আঃ রহিম এবং স্বদেশী বস্ত্রালয়ের প্রোপাইটর মিনাল কান্তি সাহাকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, বর্তমান দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। তাই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। এ সময় রোগীদের সেবা ও আমাদের চিকিৎসক, নার্স এবং স্টাফদের সুরক্ষার জন্য অধিকহারে মাস্ক সাপোর্টের প্রয়োজন হয়। ঠিক এই মহুত্বে চকবাজার ব্যাবসায়ী সমিতি ও স্বদেশী বস্ত্রলয়ের এমন মানবতার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তিনি সমাজের বৃত্তবানদের আত্মমানবতার সেবাই এগিয়ে আসার অনুরোধ ও আহŸান জানিয়েছেন।

মাস্ক হস্তান্তর কালে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ এস এম মনিরুজ্জামান, শেবাচিম হাসপাতালের ইনডোর চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সুদীপ কুমার, আউটডোর ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ সৌরভ সুতার, সাধারণ সম্পাদক ডাঃ নূরুন্নবী তুহিন, ইনডোর চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আশিক দত্ত, সেবা তত্ববধায়ক সেলিনা আক্তার, চকবাজার ব্যাবসায়ী সমিতির সহ সভাপতি জিয়াউল আলম ও স্বাদেশী বস্ত্রালয়ের পক্ষ থেকে তাপষ ভূইয়া প্রমুখ।