বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

মিথ্যা অপবাদ দিয়ে বটতলার বাসিন্দা ছিদ্দিকুর রহমানকে ফাঁসাতে মাঠে নেমেছে একটি চক্র

ডেস্ক রিপোর্ট  বরিশাল নগরীর বটতলা বাজার এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক মোঃ ছিদ্দিকুর রহমান কে মিথ্যা অপবাদ দিয়ে সুকৌশলে ফাঁসাতে মাঠে নেমেছে একটি চক্র। নিজেদের স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে চক্রটি নানা তৎপরতা ব্যস্ত হয়ে পড়েছে। নানান অপবাদ দিয়ে একের পর এক মিথ্যা সংবাদ পরিবেশন সহ ছিদ্দিকুর রহমান’র সম্মানহানি করতে একাধিক কুটকৌশল আটছে এ চক্রটি। প্রশাসনকে ও ভুল বুঝিয়ে বিভিন্ন ভাবে প্রভাবিত করতে বসে নেই তারা।

জানাগেছে,বরিশাল নগরীর বিসিসি ১৫ নং ওয়ার্ড বটতলা এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিদ্দিকুর রহমান নিজ সম্পত্তি রক্ষায় সচেষ্ট হলে প্রতিপক্ষরা প্রভাব খাটিয়ে তাকে হয়রানি করার অপচেষ্টা করছে। ছিদ্দিকুর রহমান জানান মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্বেও আমার প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ অবহিত আছেন। থানা পুলিশও যথাযথ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট। চক্রটি আইনগত ভাবে হেরে যাবে এ মর্মে নিশ্চিত হয়ে এখন আমাকে হেনস্থা করতে নানা রকম ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরো বলেন পুলিশ প্রশাসনকে ভুল বুঝাতে আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি আমাকে মাদক কারবারী বলতেও দ্বিধা বোধ করেনি। অথচ আমার এলাকার কাউন্সিলর থেকে শুরু করে প্রতিবেশী কেউ আমাকে মাদক কারবারী তো দূরের কথা মাদক সেবনকারী হিসেবেও চিহ্নিত করতে পারবে না। আমি জীবনে একটি সিগারেট পর্যন্ত খাই নি। যতটুকু পারি এলাকায় মানুষের উপকার করে থাকি। এ চক্রটির ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ছিদ্দিকুর রহমান।