বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ভোলায় ট্রাক চাপায় নারী পুলিশ নিহত

ভোলা প্রতিনিধি  ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার এলাকা ট্রাক চাপায় উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আকলিমা (৩০) নামে এক নারী পুলিশ নিহত হয়েছেন।

রোববার (২ মে) দুপুর ১২ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আকলিমা বোরহানউদ্দিন থানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

নিহত আকলিমা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া এলাকার এসআই মোঃ জসিমউদ্দিনের স্ত্রী।

ভোলার সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান জানান, বোরহানউদ্দিন থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আকলিমাসহ দুই পুলিশ একটি মামলার তদন্ত শেষ করে মোটরসাইকেলে করে বোরহানউদ্দিনে ফিরছিলেন। পথে কুঞ্জেরহাট বাজার এলাকায় এলে মোটরসাইকেলটি থেকে ছিটকে পড়েন আকলিমা। এ সময় দ্রæত গতির একটি ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
ভোলার জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এএসআই আকলিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।