মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

নেত্রকোনায় কৃষকের ধান কেটে দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের কৃষকের ধান কেটে দেয়া কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় কৃষকের ধান কেটে দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

এ সময় উপস্থিত ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার কলাভাঙ্গা বিলে (শনির হাওর) কৃষক মোহাম্মদ রুহুল আমিন নূরুলের ১২০ শতাংশ জমির বোরো ধান কেটে দিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা-উপজেলার নেতারা।

এ সময় কৃষক লীগের নেতাদের ধন্যবাদ জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বলেন, এ করোনা মহামারির মধ্যে কৃষকের পাশে থেকে ধান কেটে গোলায় তুলে দেয়ার মাধ্যমে কৃষক লীগ প্রমাণ করেছে- বাংলাদেশ কৃষক লীগ প্রকৃতপক্ষেই কৃষকদের সংগঠন।

তিনি কৃষক লীগের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে বলেন, কৃষিবিদ সমীর চন্দ ও উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে বাংলাদেশ কৃষক লীগ আজ সবার জন্য মডেল সংগঠন হিসেবে উপনীত হয়েছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ড. নজরুল ইসলাম চৌধুরী, আলহাজ মাকসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, নূরে আলম সিদ্দিকী হক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক ইসহাক আলী সরকার, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, জাতীয় কমিটির সদস্য মিলটন কুমার বসাক, আহমেদ সারওয়ার বিপ্লব, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল, বারহাট্টা উপজেলা কৃষক লীগের সভাপতি টুকুর জোয়ার্দারসহ নেত্রকোনা জেলা ও বারহাট্টা উপজেলা কৃষক লীগের স্থানীয় নেতারা।