রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশে অক্সিজেনের কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ অক্সিজেন নিয়ে সবার মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে। দেশে বর্তমানে অক্সিজেন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রয়েছে বাংলাদেশে। অক্সিজেনর কোনো ঘাটতি নেই।

আজ বৃহস্পতিবার (৬ মে) দুপুরে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন- (বিপিএমসিএ) আয়োজিত কোভিড-১৯ ২য় ঢেউ মোকাবেলায় করণীয় এবং অক্সিজেন সংকট ও উত্তরণের উপায় শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, করোনার মূল চিকিৎসা হলো অক্সিজেন। আমরা সারা দেশে ১৩০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের অবস্থা করেছি। আমাদের লিকুইড অক্সিজেন তৈরির ব্যবস্থা আছে। বাংলাদেশে ১৭৫ টন অক্সিজেন তৈরি হচ্ছে। মোট ২১৫ টন অক্সিজেন তৈরির ক্যাপাসিটি আছে। সামনে ২৭০ টন অক্সিজেন তৈরির ব্যবস্থা এখন আছে।

কভিডকালীনে ৭০ থেকে ৮০ অক্সিজেন প্রয়োজন হচ্ছে।যদি করোনা সংক্রমণ ব্যাপক হারে না ছড়ায় তাহলে অক্সিজেন নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। তবে একটা বিষয় হলো- ভারতের করোনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় ভার‍ত আমাদেরকে অক্সিজেন বন্ধ করে দিয়েছে। ভারত থেকে এখন অক্সিজেন আনার সুযোগ নেই।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের ৯০০ টন অক্সিজেন স্টক রয়েছে। সরকার অক্সিজেন জেনারেটর নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। সবকিছুর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।