শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৪৮
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

কুষ্টিয়া মেডিকেল কলেজ কার্যক্রম সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়া মেডিকেল কলেজ কার্যক্রম সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মে) সকাল ১১ টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল (অস্থায়ী মেডিকেল কলেজ) এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাড়ে ১১ টায় ম্যাটস অডিটোরিয়ামে কুষ্টিয়া মেডিকেল কলেজের আয়োজনে মেডিকেল কলেজ কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাহবুব-উল আলম হানিফ, এমপি।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে মোঃ মাহবুব-উল আলম হানিফ, এমপি বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম ধীরগতি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে কার্যক্রম বেগবান করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন দ্রুত সময়ের মধ্যে বিল্ডিং,একাডেমিক ভবন ও ক্যাম্পাসের কার্যক্রম শেষ করে সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্টাফদের নতুন নির্মিত কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থান্তর করে পুরোদমে পাঠদান কার্যক্রম শুরু হবে।

সভায় কুষ্টিয়া ৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জজ বলেন আপনাদের সকল কথা লিপিবদ্ধ করা হয়েছে এবং সেই অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, “মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে। তিনি মাস্ক পরায় উদ্বুদ্ধ করণের জন্য পুলিশ ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব, সুধিজন, ব্যাবসায়ী ও সকাল পেশার লোকজনদের এই মহতি কাজে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন বাংলাদেশের ১৭ কোটির সকলেই যদি ১৪ দিন সঠিক নিয়মে মাস্ক পরে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে করোনা ভাইরাসকে শূন্যের কোটায় নামানো সম্ভব।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক কুষ্টিয়া, হাজী রবিউল ইসলাম, চেয়ারম্যান, জেলাপরিষদ, কুষ্টিয়া, ডাঃ মোহাঃ দেলদার হোসেন, অধ্যক্ষ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারি,২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তার বৃন্দ্ব ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রমুখ।